১০ কেজি ওজন কমিয়ে বিকিনি লুকে দক্ষিণী নায়িকা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত। তামিল, হিন্দি এবং তেলেগু-তিন ভাষার সিনেমাতেই রয়েছে তার সরব উপস্থিতি। মাঝে মাঝেই নিজের হটলুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে বেশ আলোচনার জন্ম দেন এই নায়িকা।

সম্প্রতি শোনা গিয়েছিল প্রায় ১০ কেজি ওজন কমিয়েছেন এই ২৯ বছর বয়সী নায়িকা। ইনস্টাগ্রামে রাকুলের নতুন পোস্ট দেখে অনেকেই বলছেন, সত্যিই আরও টোনড হয়েছেন নায়িকা। মেক-আপ ছাড়াই খোলা চুলে সমুদ্রের ধারে রাকুলের বিকিনি পরা ছবি সবার নজর কেড়েছে।

এ বছর তার ঝুলিতে রয়েছে দুটি হিট ছবি। একদিকে আইয়ারি ও আরেকটি দে দে পেয়ার দে। বয়ফ্রেন্ডের কাছে প্রতারিত হয়েছিলেন রাকুল। অন্যদিকে, সহ অভিনেতা এক পুরুষ তার সঙ্গে অসভ্য আচরণ করেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী।