রংপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত বড়বাড়ী বয়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
সমাবেশে বিদ্যালয়টির প্রধান শিক্ষক জাকারিয়া সরকারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও জাতীয় দিবস পালন না করার অভিযোগ তুলে বক্তারা বলেন, প্রধান শিক্ষক নিজের ও কতিপয় শিক্ষকের স্বার্থ চরিতার্থ করার জন্য শিক্ষার্থীদের বেতন ও সেশন ফি বৃদ্ধি করেছে।
প্রধান শিক্ষক জাকারিয়া সরকার বলেন, শিক্ষকদের দাবির প্রেক্ষাপটে বেতন ও সেশন ফি বৃদ্ধি করা হয়েছে।