চলতি বছরই সাড়ে পাঁচ হাজার নতুন চিকিৎসক এবং ১৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি। রবিবার বেলা ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে কে-৭৭ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক খান আবুল কালাম আজাদ, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (সেবা) আবুল কালাম আজাদ, অধিদপ্তরের মহাপরিচালক (শিক্ষা) এইচএম এনায়েত হোসেন, কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাত অনেক এগিয়ে গেছে। স্বাস্থ্যসেবার শ্রেষ্ঠ যুগ পার হচ্ছে এখন। এই বছরেই সাড়ে ৫ হাজার চিকিৎসক ও ১৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।