বিয়ের এক মাস পর প্রেম-বিয়ে নিয়ে গত বছরের শেষদিকে আলোচনায় ছিলেন বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি।
ধর্ম ও কাটাতারের বেড়া ডিঙিয়ে পরস্পরকে জীবনসঙ্গী করে নেন তারা। তবে আগ থেকে দুইজনকে নিয়ে ছিল প্রেমের গুঞ্জন।
সৃজিতের কী দেখে বিয়ে করলেন, শনিবার এক টুইটার পোস্টের মাধ্যমে জানালেন মিথিলা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রথম তাদের প্রেম ও বিয়ে মুখ খুললেন এই মডেল অভিনেত্রী। শুধু তাই নয়, স্বামী সৃজিতকে নিয়ে গর্বের বিষয়টিও প্রকাশ করেছেন তিনি।
তিনি বলেন, ‘একজন হিন্দু বা ভারতীয় বা একজন সিনেমা নির্মাতা দেখে আমি সৃজিতকে বিয়ে করেনি। আমি বিয়ে করেছি একজন দয়ালু, আন্তরিক ও বুদ্ধিদীপ্ত মানুষকে, যার প্রেমে পড়েছি আমি। এবং যাই হোক তার সব পরিচয় নিয়ে আমি গর্বিত।’
মিথিলা আরও বলেন, ‘কেউ যদি আমার বিয়ে বা আমার সঙ্গীকে অপমান করে সে কষে চড় খাবে।’
৬ ডিসেম্বর দক্ষিণ কলকাতায় সৃজিত মুখার্জির বাড়িতে তাদের বিয়ে হয়। দুই পরিবারের সদস্যদের সঙ্গে শোবিজ অঙ্গনের বেশ ঘনিষ্ঠ কয়েকজনও হাজির হন সৃজিত-মিথিলার বিয়েতে।
লাল রঙের ঢাকাই জামদানি শাড়িতে সেজে, গলায় এবং কানে মানানসই গয়না পরে সৃজিতের সঙ্গে রেজিস্ট্রি বিয়ে সারেন রাফিয়াত রশিদ মিথিলা। বিয়ের পর জেনেভায় গিয়ে হানিমুনও সেরে ফেলেন তারা।