এবার কলকাতার ভিক্টোরিয়া পার্কের নাম বদলের দাবি বিজেপির

এবার কলকাতার ঐতিহাসিক ভিক্টোরিয়া মেমোরিয়াল পার্কের নাম পরিবর্তনের দাবি তুলল বিজেপি।

রবিবার কলকাতা বন্দরের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে রাখার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংবাদ প্রতিদিন জানায়, কলকাতা পোর্ট ট্রাস্টের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে বন্দরের নাম পরিবর্তনের ঘোষণা দেন মোদি। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বর্ষীয়ান বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী দাবি তুলন, এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের নামও বদলানো হোক। ঝাঁসির রানি লক্ষ্মীবাঈয়ের নামে এই পার্কের নতুন নামকরণের দাবি জানান তিনি।

সুব্রহ্মণ্যম স্বামী একটি টুইটে বলেন, “আমি মোদির বক্তব্যকে স্বাগত জানাচ্ছি। আমার মনে হয় এবার ইতিহাস বদলানোর সময় এসেছে। এবার ভারতের উচিত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম রানি ঝাঁসি মহল রাখা উচিত। মহারানি ভিক্টোরিয়া ঝাঁসির রানিকে সরিয়েই ভারত দখল করে।”

সুব্রহ্মণ্যম স্বামীর এই দাবি প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক শুরু হয়। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এ বিষয়ে কিছু জানানো হয়নি।