চাকরি

এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এআইটি)

পদ ও যোগ্যতা : ম্যানেজার (মার্কেটিং)। মার্কেটিং বিষয়ে এমবিএ অথবা অনার্স/মাস্টার্স। কোনো প্রতিষ্ঠিত ফিড কোম্পানিতে মার্কেটিং বিভাগে ৮ থেকে ১০ বছরের অভিজ্ঞতা। বেতন-ভাতা আলোচনাসাপেক্ষ। আবেদন ২০ জানুয়ারি পর্যন্ত। যোগাযোগ : সেক্রেটারি, এগ্রো ইন্ডাস্ট্রিয়াল ট্রাস্ট (এটিআই), আফজা টাওয়ার, (চতুর্থ তলা) ২৭/এফ, মণিপুরীপাড়া, সংসদ ভবন এভিনিউ, তেজগাঁও, ঢাকা।

সূত্র : প্রথম আলো, ৭ জানুয়ারি, পৃষ্ঠা ৭

জীবন বীমা করপোরেশন

পদ ও যোগ্যতা : উচ্চমান সহকারী ১৭৬ জন। যেকোনো বিষয়ে স্নাতক পাস। বেতনক্রম : ১১০০০-২৬৫৯০ টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৫ জন। এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত এবং বাংলা, ইংরেজি টাইপিং গতি যথাক্রমে ২০ ও ২০ প্রতি মিনিটে। বেতনক্রম : ৯৩০০-২২৪৯০ টাকা। অফিস সহায়ক ১৯৯ জন। অষ্টম বা সমমান পাস। বেতনক্রম : ৮২৫০-২০০১০ টাকা। ১ জানুয়ারিতে বয়স ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। এই http://jbc.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ২ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত।  যোগাযোগ : জীবন বীমা করপোরেশন, কর্মচারী প্রশাসন বিভাগ, প্রধান কার্যালয়, ঢাকা।

সূত্র : যুগান্তর. ৯ জানুয়ারি, পৃষ্ঠা ১৭

বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন

পদ ও যোগ্যতা : মেডিকেল অফিসার ৮ জন। ৫ বছরের চাকরির অভিজ্ঞতাসহ এমবিবিএস ডিগ্রি। বেতনক্রম : ৩৫৫০০-৬৭০১০ টাকা।  সহকারী ব্যবস্থাপক (যন্ত্রকৌশল) ১৬ জন। মেকানিক্যাল বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা । সহকারী ব্যবস্থাপক (তড়িৎকৌশল) ৪ জন। ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী ব্যবস্থাপক (পুরকৌশল) ৭ জন। সিভিলে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী ব্যবস্থাপক (পরিবহন প্রকৌশল) ৫ জন। বিএসসি ই এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) ২৭ জন। এমবিএ/এমকম ডিগ্রি অথবা বিকমসহ ৬ বছরের অভিজ্ঞতা। বেতনক্রম : ২২০০০-৫৩০৬০ টাকা। ইক্ষু উন্নয়ন সহকারী ৩০০ জন। কৃষিতে ডিপ্লে­ামা অথবা এইচএসসি (কৃষি/কৃষি বিজ্ঞান) পাস। ৩১ ডিসেম্বরে বয়স মেডিকেল অফিসারের জন্য ৩৫ বছর এবং অন্য সব পদের জন্য ১৮ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ১৮-৩২ বছর। এই http://bsfic.teletalk.com.bd  ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন পাঠানো যাবে ২৬ জানুয়ারি বিকেল ৫টা পর্যন্ত। যোগাযোগ : বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, সদর দপ্তর, চিনিশিল্প ভবন, ৩ দিলকুশা বা/এ, ঢাকা।

সূত্র : ইত্তেফাক, ৯ জানুয়ারি, পৃষ্ঠা ৭

গ্রন্থনা : আনিকা তাহসিন