গণপূর্তের প্রকৌশলী মোসলেহকে তলব দুদকের

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোসলেহ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত চিঠিতে তাদের তলব করা হয়।

দুদকের চিঠিতে বলা হয়েছে, গ্রেপ্তার ঠিকাদার জিকে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারি কাজ নিয়েছেন। তিনি বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে শত শত কোটি টাকা অবৈধভাবে অর্জন করে বিদেশে পাচার করেন। এসবের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন সংক্রান্ত অভিযোগের বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য প্রকৌশলী মোসলেহ উদ্দিনকে আগামী বৃহস্পতিবার দুদকে হাজির হতে বলা হয়েছে।