পেট্রোবাংলার নতুন চেয়ারম্যান এ বি এম আবদুল ফাত্তাহ

বাংলাদেশ তেল-গ্যাস ও খনিজসম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান হিসেবে যোগ দিয়েছেন এ বি এম আবদুল ফাত্তাহ। গতকাল সোমবার পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান কর্র্তৃক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১২ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বি এম আবদুল ফাত্তাহকে পেট্রোবাংলার চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দিয়েছে। এর আগে তিনি জ্বালানি ও খনিজসম্পদ বিভাগে অতিরিক্ত সচিব পদে কর্মরত ছিলেন।

আবদুল ফাত্তাহ বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা। ১৯৮৯ সালে তিনি সরকারি চাকরিতে যোগ দেন এবং দীর্ঘ চাকরিজীবনে মাঠ প্রশাসনসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি।