১৩৯ জন নিয়োগ দেবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো) এর আওতাধীন বিভিন্ন পল্লী বিদ্যুৎ সমিতির শূন্য পদসমূহে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৩টি পদে মোট ১৩৯ জনকে নিয়োগ দেবে।

পদের নাম : সহকারী জেনারেল ম্যানেজার (অর্থ হিসাব)- ১৩টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা : এমবিএ ইন অ্যাকাউন্টিং/ফাইন্যান্স অথবা বিবিএ ডিগ্রি অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি।

বেতন : ৪৩,৫০০ টাকা।

পদের নাম : সহকারী জেনারেল ম্যানেজার (প্রশাসন/মানব সম্পদ)- ১৮টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা : যেকোন বিষয়ে এমবিএ অথবা স্নাতক ডিগ্রি।

বেতন : ৪৩,৫০০ টাকা।

পদের নাম : মিটার টেস্টার- ১০৮টি (কম/বেশি হতে পারে)।

শিক্ষাগত যোগ্যতা : বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি।

বেতন : ১৯,০৬০ টাকা।

আবেদনের শেষ সময়: ০৩ ফেব্রুয়ারি ২০২০

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://brebhr.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।