দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে ফেনীর যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় গত সোমবার সন্ত্রাসীদের গুলিতে ফেনীর দাগনভূঞা উপজেলার আবদুল করিম হারুন (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত হারুন উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ঢেউয়ালিয়া গ্রামের আবদুর রশিদ মিয়ার ছেলে।

নিহতের ভাই মাস্টার আবদুর রাজ্জাক জানান, পাঁচ বছর ধরে দক্ষিণ আফ্রিকার পোট্রোস এলিজাবেথ নামক স্থানে তার ভাই হারুন ব্যবসা চালিয়ে আসছিলেন। গত সোমবার বিকেলে স্থানীয় সন্ত্রাসীরা তার ব্যবসাপ্রতিষ্ঠানে লুট করার চেষ্টা চালালে তিনি বাধা দেন। একপর্যায়ে সন্ত্রাসীদের গুলিতে হারুন নিহত হন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান জানান, তিনি বিষয়টি গতকাল মঙ্গলবার স্থানীয় ইউপি সদস্য মজিবুল হক চৌধুরীর মাধ্যমে জানতে পেরেছেন।