বড়শিতেই উঠে আসা ১৫৮ কেজি ওজনের মাছটির বয়স ৫০ বছর!

বড়শিতেই উঠে এলো এই অতিকায় মাছ। যার ওজন ৩৫০ পাউন্ড বা প্রায় ১৫৮ কেজি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এই ঘটনায় ঘটে।

ডেইলি মেইল জানায়, মানুষের চেয়েও বড় ‘ওয়ারশ গ্রুপার’ মাছটির বয়স প্রায় ৫০ বছর বলে জানাচ্ছেন জীববিজ্ঞানীরা। 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন রিসার্চ ইনস্টিটিউট (এফডব্লুআরআই) শুক্রবার ফেসবুক মাছটির ছবি পোস্টে করে। ছবিটিতে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকেও আকারে বড় মাছটি।

গত বছরের শেষে ফ্লোরিডার সমুদ্রে মাছটি ধরা পড়ে।  এটিই এখনো পর্যন্ত খুঁজে পাওয়া সব থেকে বয়স্ক ‘ওয়ারশ গ্রুপার’ মাছ।

বিজ্ঞানীরা বলছেন, ওয়ারশ গ্রুপার মাছ ৫৭০ পাউন্ড বা ২৫৮ কেজি পর্যন্ত হতে পারে।

কম বয়সী ওয়ারশ গ্রুপার মাছ সৈকতের কাছাকাছি কম পানিতে পাওয়া গেলেও বেশি বয়সের মাছগুলো ১৮০ থেকে ১৭০০ ফুট গভীরেই বসবাস করে। ফলে এগুলোকে সহজে ধরা যায় না।