লিবিয়ার বিদ্রোহী নেতা জেনারেল খলিফা হাফতার যদি দেশটির সরকারের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান বা সহিংসতা শুরু করেন; তাহলে তাকে উচিত শিক্ষা দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান।
রাশিয়ার রাজধানী মস্কোয় লিবিয়ার ত্রিপোলিভিত্তিক সরকারের প্রধান ফাইয়াজ আল-সেরাজ এবং খলিফা হাফতারের মধ্যে সরাসরি আলোচনা হলেও যুদ্ধবিরতি চুক্তিতে সই না করে হাফতার লিবিয়া ফিরে গেছেন। এরপর গত মঙ্গলবার এরদোয়ান তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) বৈঠকে হাফতারের বিরুদ্ধে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এরদোয়ান বলেন, অভ্যুত্থান প্রচেষ্টাকারী হাফতার যদি লিবিয়ার বৈধ প্রশাসন এবং আমাদের ভাইদের ওপর হামলা অব্যাহত রাখেন; তাহলে আমরা তাকে উচিত শিক্ষা দিতে মোটেই দ্বিধা করব না।
মস্কোর আলোচনাকে ইতিবাচক বলে মন্তব্য করেন তুরস্কের এ প্রেসিডেন্ট। মস্কো আলোচনায় ফাইয়াজ আল-সেরাজ এবং জেনারেল হাফতার সরাসরি আট ঘণ্টা কথা বলেন।