লঘু অপরাধ, প্রথম অপরাধ এবং আইনের সংস্পর্শে আসা অপরাধীদের স্বাভাবিক জীবনে ফেরাতে কাজ শুরু করেছে মেহেরপুর জেলা কারাগার কর্র্তৃপক্ষ। এ লক্ষ্যে মাদক মামলায় মেহেরপুর কারাগার থেকে শাস্তিভোগ শেষে মুক্তি পাওয়া সিয়াম হোসেনকে (২৭) স্বাভাবিক জীবনে ফিরে যেতে একটি নতুন রিকশা প্রদান করা হয়েছে।
সিয়াম হোসেন মেহেরপুর সদর উপজেলার ষোলমারী গ্রামের বাঙ্গালপাড়ার সেকেন্দার ভাটুর ছেলে। তিনি একটি হেরোইন বহন মামলায় দুই বছর সাজাভোগ শেষে গত মঙ্গলবার মুক্তি পেলে কারা কর্র্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ রিকশা প্রদান করে।
এ সময় সিয়াম হোসেন জানান, অর্থাভাবে এবং কোনো কর্মসংস্থান না পেয়ে তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন।