অনলাইন থেকে আন্ডারওয়্যার ক্রয়ে অস্বস্তি শাহরুখের

সিনেমায় নেই বছর খানেক। তারপরও হাতভর্তি বিজ্ঞাপন রয়েছে নায়কের দখলে। বিশেষ করে অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলো তো তাকে নিয়ে কাড়াকাড়ি করে। তিনিই জানালেন, অনলাইন থেকে আন্ডারওয়্যার কিনতে দারুণ অস্বস্তি।

সম্প্রতি আমাজন গ্লোবাল সিইও জেফ বেজোসের সঙ্গে এক আলাপনে যোগ দেন বলিউড বাদশাহ। সেখানেই জানালেন এই খবর।

শাহরুখ জানান, নিজের প্রয়োজনীয় ব্র্যান্ড আইটেম ও বইয়ের জন্য ভরসা করেন আমাজনের ওপর। তার বাসার হেঁশেল সামাল দেয় বিগ বাস্কেটের পণ্য। কিন্তু একটা বিষয়ে অনলাইনে অর্ডার করতে অস্বস্তিবোধ করেন। সেটা হলো আন্ডারওয়্যার। কারণ, এটা শুধু ছেলেদেরই বিষয়।

আরও জানান, ঘুমানোকে মনে হয় সময়ের অপচয়। এই কারণে খুব একটা ঘুমান না তিনি।

শাহরুখের জীবনে প্রেরণাদায়ী নারী কয়জন? এমন প্রশ্নে বলেন, চার জান- মা, বোন, স্ত্রী ও মেয়ে।

২০১৮ সালের শেষ দিকে মুক্তি পায় শাহরুখের শেষ ছবি ‘জিরো’। এর শোচনীয় বক্স অফিস ব্যর্থতার পর নায়ক নতুন কোনো সিনেমার ঘোষণা এখনো দেননি।