ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল ৯৮ এর পক্ষ থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল ৯৮ এর উদ্যোগে শুক্রবার একযোগে ঢাকাসহ রংপুর বিভাগের বিভিন্ন জেলার অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল ৯৮ এর সদস্যদের নিজ অর্থায়নে এই শীতবস্ত্র বিতরণ করা হয় বলে জানান গ্রুপের সদস্যরা।
গ্রুপের উদ্যোক্তা ডা. শামসিয়া ওসমানের উদ্যোগে ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল ৯৮ সদস্য গোলাম সারওয়ার সজল, রাইয়ান রছী, সহেব আহমেদ, মামুন চৌধুরী, মাসরুর সালেহীন, সাইদ রহিম, আবুল কালাম, রাজু আহমেদ, মিল্টন শহিদুল বারী, শ্রাবন, সোনিয়া, লিমনসহ অন্যান্য সদস্যদের কাছে প্রায় এক লাখ টাকা আর্থিক সহায়তায় শীতবস্ত্র নিয়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়।
এর ধারাবাহিকতায় ঢাকাসহ রংপুর বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, নওগাঁ, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফ্রেন্ডস ফোরাম নর্থ বেঙ্গল গ্রুপের সদস্যরা।
এ বিষয়ে শামসিয়া ওসমান, মাসরুর সালেহীন জানান, আমাদের এই গ্রুপের মুল উদ্দেশ্য গরীব, অসহায়, বঞ্চিত, দুস্থ, প্রতিবন্ধি, ছিন্নমূল শিশু এবং পথশিশুদের জীবন-মান উন্নয়নের জন্য কাজ করা। সেই সঙ্গে গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দুঃখ-কষ্ট লাঘবের দায়িত্ব পালনের জন্য পদক্ষেপ গ্রহণ করা। শুক্রবার রাজধানী ঢাকাসহ নর্থবেঙ্গলের পাঁচ জেলায় টিম গঠনের মাধ্যমে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে পেরে ভালো লাগছে।
ফ্রেন্ডস ফোরাম নর্থবেঙ্গল গ্রুপের সদস্যদের আরো জানান, আগামীতে পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ এবং তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের মূলধারায় ফিরিয়ে আনার চেষ্টা থাকবে।
এই মহতি উদ্যোগকে সফল করায় গ্রুপের সদস্যরা ডা. শামসিয়া ওসমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।