শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম দল হিসেবে বঙ্গবন্ধু গোল্ড কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ফিলিস্তিন। শুক্রবার ‘এ’ গ্রুপ ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০ গোলে হারায় টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি থেকে শ্রীলঙ্কা প্রায় পয়েন্ট নিয়ে ফিরছিল। কিন্তু যোগ করা সময়ে জোড়া গোল হজম করায় স্বপ্ন ভাঙে তাদের। ফিলিস্তিনের পক্ষে গোল দুটি করেন- মাহমুদ আবুরাদা ও খালেদ সালেম।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে একই ব্যবধানে হারিয়েছিল ফিলিস্তিন। গ্রুপের দুই ম্যাচের দুটিতেই জিতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে পা দিল দলটি।
রবিবার বাংলাদেশ ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। যে দল জিতবে সেই দল পাবে সেমিফাইনালের টিকিট।