প্রতিবাদী গানে মিছিলে শরিয়ত বয়াতির মুক্তি দাবি

বাউলশিল্পী শরিয়ত সরকারের নিঃশর্ত মুক্তির দাবি নিয়ে ঢাকা ও সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ হয়েছে। প্রতিবাদী গানে গানে গতকাল শুক্রবার বিকেলে সেগুনবাগিচার জাতীয় নাট্যশালা প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। সমাবেশ থেকে অবিলম্বে শরিয়ত বয়াতির মুক্তির দাবি জানানোর পাশাপাশি বুনন থিয়েটারের কর্মীদের ওপর সন্ত্রাসী হামলারও প্রতিবাদ জানানো হয়। সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ বলেন, ‘স্বাধীন মতপ্রকাশের জন্য শরিয়ত বয়াতিকে রিমান্ডে নেওয়া হলো। অথচ ঢাকা-সিলেট মহাসড়কে বুনন থিয়েটারের কর্মীদের ওপর যারা সন্ত্রাসী হামলা করেছে, তাদের এখনো গ্রেপ্তার করা যায়নি। অন্যদিকে ময়মনসিংহের নান্দাইলে কোনো কারণ ছাড়াই নাটকের প্রদর্শনী বন্ধ করে দিয়েছে পুুলিশ। আমরা এসব কর্মকা-ের তীব্র প্রতিবাদ জানাই।’ সমাবেশে বক্তব্য দেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, লিয়াকত আলী লাকী, কামাল বায়েজীদ, আহাম্মেদ গিয়াস, ঝুনা চৌধুরীসহ অনেকে।

সাংস্কৃতিক জোটের সমাবেশের পর সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার সামনে ‘বিক্ষুব্ধ সংস্কৃতিকর্মী’র ব্যানারে গানের মিছিল করা হয়। এ সময় ‘সত্য কাজে কেউ নয় রাজি’, তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘ধন্য ধন্য বলি তারে’সহ বেশ কিছু গান করেন সংস্কৃতিকর্মীরা। আয়োজনটির অন্যতম সমন্বয়ক নাট্যনির্দেশক সঞ্জয় সরকার মুক্তনীল বলেন, ‘শরিয়ত বয়াতি মৌলবাদীদের রোষানলে পড়ে জেলহাজতে। এ লজ্জা আমার, আপনার, সবার।’

অন্যদিকে ঢাকার বাইরে সুনামগঞ্জে শরিয়ত বয়াতির মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল করেছে ‘প্রসেনিয়াম থিয়েটার নাট্যদল’। গতকাল শুক্রবার দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় ‘একদিন

পৃথিবী গানের হবে, একদিন এ পৃথিবী বাউলের হবে’ সেøাগান নিয়ে বিক্ষোভ মিছিল করেন সংগঠনটির কর্মীরা।’