সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় গণসংযোগ করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৬ নম্বর ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী রাহাদুল ইসলাম রিপন। তার নির্বাচনী প্রতীক রেডিও। গতকাল শুক্রবার সকাল ১০টা পর্যন্ত তিনি তার নির্বাচনী এলাকায় গণসংযোগ করেন। প্রসঙ্গত, রিপন এই ওয়ার্ডে বিএনপির বিদ্রোহী প্রার্থী। বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে মাহাফুজুর রহমানকে।
নির্বাচনী প্রচারের সময় রিপন বেশ কয়েকটি পথসভায়ও অংশ নেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এ সময় রাহাদুল ইসলাম রিপন বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে কাউন্সিলর নির্বাচিত করে তাহলে নির্বাচিত মেয়রের সহযোগিতায় ওয়ার্ডকে ভিন্ন আঙ্গিকে এবং সমাজের বন্ধনের সর্বোচ্চ উদাহরণ তৈরি করব।