বিয়ের পরদিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় কলকাতার বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে।
আনন্দবাজার পত্রিকা জানায়, দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর বৃহস্পতিবার রেজিস্ট্রি বিয়ে করেন দীপঙ্কর দে এবং দোলন রায়। পরদিন শুক্রবার বিকেলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
দীপঙ্করের স্ত্রী দোলন জানান, দীপঙ্কর দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। শুক্রবার বিকেলে হঠাৎই শ্বাসকষ্ট শুরু হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে আইসিইউতে রয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাত্রে দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁতে বসেছিল বিয়ের আসর। ঘরোয়া অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতে রেজিস্ট্রি করেন তারা।
পত্রিকাটি লেখে, সাদা পাঞ্জাবিতে এই বয়সেও দীপঙ্কর যেন তরুণ তুর্কি। অন্যদিকে লাল বেনারসি, মানানসই গয়নায় দোলনও অপরূপা। হলো মালাবদলও।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, শীর্ষ সেন সহ বিশিষ্টজনেরা।