সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শাবানা আজমি

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী শাবানা আজমি। জানা যায়, শনিবার বিকেলে মুম্বাইয়ের রাস্তায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে গুরুতর আহত শাবানাকে নবী মুম্বাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সেখানেই চলছে তার চিকিৎসা।

ভারতীয় সংবাদমাধ্যম মারফত জানা যায়, মুম্বাই-পুনে হাইওয়েতে শনিবার বিকেলে দুর্ঘটনার কবলে পড়েন শাবানা এবং তার স্বামী গীতিকার জাভেদ আখতার। বিকেল সাড়ে তিনটা নাগাদ মুম্বাই থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে খালাপুরে একটি ট্রাক খুব জোরে ছুটে এসে অভিনেত্রীর গাড়িতে ধাক্কা মারে। জাভেদ চোট না পেলেও গুরুতর জখম হন শাবানা। তাদের গাড়িটির সামনের অংশ দুমড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে ট্রাকটিরও। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রায়গড়ের পুলিশ।