না ফেরার দেশে চলে গেলে বাংলাদেশের সিনেমার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা ‘বেদের মেয়ে জোছনা’র প্রযোজক আব্বাস উল্লাহ। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরিচালক সমিতির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান মানিক সামাজিক আব্বাস উল্লাহর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
পারিবারিক সূত্র জানায়, ১৮ জানুয়ারি, শনিবার বিকেল সাড়ে পাঁচটায় আব্বাস উল্লাহ নিজ বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। আব্বাস উল্লাহ স্ত্রী-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
আব্বাস উল্লাহ ছিলেন প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলা’র একজন কর্ণধার। মতিউর রহমান পানুর সঙ্গে যৌথভাবে এ প্রযোজনা প্রতিষ্ঠানটি পরিচালনা করতেন তিনি। আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে ‘বেদের মেয়ে জোছনা’, ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লাবাড়ির বউ’, কেয়ামত থেকে কেয়ামত, ‘জ্বী হুজুর’সহ অসংখ্য সিনেমা নির্মিত হয়েছে।