সরকারি কর্মকর্তাদের সংগঠন ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। কোষাধ্যক্ষ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। গত শুক্রবার অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির ২০২০-২১ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক পদে মেজবাহ উদ্দিন ২ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইব্রাহীম হোসেন খান পেয়েছেন ১ হাজার ৬৪৫ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. জাহাঙ্গীর আলম ১ হাজার ৮৫৪ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুন-অর-রশিদ বিশ^াস পেয়েছেন ১ হাজার ৬০০ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে এম মোজাম্মেল হক, আনছার আলী খান ও এম খালিদ মাহমুদ।