পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউয়ের কক্ষ, রেস্টুরেন্ট ও মিলনায়তন থেকে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিক বোতল ও স্ট্র সরিয়ে নেওয়া হয়েছে। এর পরিবর্তে শনিবার থেকে ব্যবহার করা হচ্ছে কাচের তৈরি বোতল ও পরিবেশবান্ধব স্ট্র।
কাচের বোতল ব্যবহারের সিদ্ধান্ত দেশের পাঁচ তারকা হোটেলের মধ্যে প্রথম বলে দাবি করেছে হোটেলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ইতিমধ্যেই হোটেলটি সব প্রকার প্লাস্টিক স্ট্র সরিয়ে নিয়েছে রেস্টুরেন্ট থেকে এবং ব্যবহার করছে পরিবেশবান্ধব স্ট্র।
হোটেলটির এ ধরনের কর্মকাণ্ডের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউর ব্যবস্থাপনা পরিচালক রবিন এডওয়ার্ডস বলেন, পরিবেশের সুরক্ষায় রেডিসন হোটেল গ্রুপের সব হোটেলই সারা পৃথিবীজুড়ে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।