ই-পাসপোর্ট উদ্বোধন বুধবার

প্রতিদিন ইস্যু হবে ২৫ হাজার পাসপোর্ট

ই-পাসপোর্ট প্রকল্পের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বুধবার। ওই দিন সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অধিকতর নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার উদ্বোধন করবেন। এরপর থেকে প্রতিদিন ২৫ হাজার পাসপোর্ট ইস্যু হবে। গতকাল রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রথম ই-পাসপোর্ট পাবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ।