তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, দৈনিক প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তা ফৌজদারি অপরাধের মামলার কারণে। এর সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার কোনো সম্পর্ক নেই। তিনি গতকাল তার মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, অবহেলাজনিত কোনো মৃত্যুর জন্য বা মৃত্যু হওয়ার পর তা যদি লুকানোর অপচেষ্টা হয় অথবা পোস্টমর্টেম ছাড়া দাফন করা হয়, তবে তা নিশ্চয়ই অপরাধের শামিল।