পটুয়াখালীর বাউফলে চাঞ্চল্যকর নিজ কন্যা শিশুকে হত্যা মামলার পলাতক আসামি বাবা হানিফ হাওলাদারকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাউফলের কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৮ পটুয়াখালীর ক্যাম্প অধিনায়ক রইছ যদ্দিন জানান, ২০১৭ সালের ১৬ আগস্ট নিজ বাড়িতে রাতে ১৩ মাস বয়সী শিশু কন্যা হাফিজ আক্তার তিশাকে গলা টিপে হত্যা করে বাবা হানিফ হাওলাদার।
এ ঘটনায় স্বামী হানিফ হাওলাদারকে আসামি করে বাউফল থানায় শিশুটির মা একটি হত্যা মামলা দায়ের করেন।
এ ঘটনার পরে হানিফ দীর্ঘদিন পলাতক ছিলেন। চাঞ্চল্যকর এ হত্যা মামলাটি সিআইডিতে তদন্তাধীন ছিল। দীর্ঘদিনে তারা আসামিকে ধরতে না পারায় র্যাবের সহায়তা চাইলে র্যাব অভিযান চালিয়ে হানিফকে গ্রেপ্তার করে সিআইডিকে হস্তান্তর করা হয়।