২৪ জানুয়ারি বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত এসকে মুভিজ প্রযোজিত চলচ্চিত্র ‘হুল্লোড়’। হুল্লোড় সিনেমায় অভিনয় করেছেন সোহম, শ্রাবন্তী, ওম, দর্শনা বণিক প্রমুখ। বাংলাদেশে ছবিটি আমদানি করে মুক্তি দিবে শাপলা মিডিয়া। ছবিটি কলকাতায় মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে।
শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান বলেন, ‘গত ডিসেম্বরে হুল্লোড় বাংলাদেশে মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন করেছি। মন্ত্রণালয়ের অনুমতি, সেন্সর ছাড়পত্র তখনই পেয়েছি। ২৪ জানুয়ারি ‘হুল্লোড়’ মুক্তি পাচ্ছে। কলকাতায় মুক্তির আগেই আমরা বাংলাদেশে মুক্তি দিতে যাচ্ছি সিনেমা।’
এদিকে বাংলাদেশে ‘হুল্লোড়’ মুক্তির বিনিময়ে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে শাপলা মিডিয়া প্রযোজিত শাকিব-বুবলী জুটির ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।