ঈশ্বরদীতে বর্ণিল আয়োজনে দেশের অন্যতম জাতীয় সংবাদপত্র দৈনিক দেশ রূপান্তর-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গত সোমবার রাতে এ উপলক্ষে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশ রূপান্তরের প্রতি শুভকামনা জানান ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিহাব রায়হান। দেশ রূপান্তরের ঈশ্বরদী প্রতিনিধি মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম বাচ্চু, পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সাঁড়া ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, দাশুড়িয়া ইউপি চেয়ারম্যান বকুল সরদার, সাহাপুর ইউপি চেয়ারম্যান মতলেবুর রহমান মিনাজ ফকির, ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, সহসভাপতি কেএম আবুল বাসার, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সাবেক সাধারণ সম্পাদক এসএম ফজলুর রহমান ও উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরিফ তমাল।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সংবাদকর্মীরা নিজেদের বক্তব্যে গত এক বছরে দেশ রূপান্তরের নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির ভূয়সী প্রশংসা করেন। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যাশা করেন। পরে কেক কাটা হয়।