অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও দাপুটে জয় পেয়েছেন জাপানের নওমি ওসাকা। গত আসরের চ্যাম্পিয়ন এই খেলোয়াড় সরাসরি সেটের জয় নিয়ে উঠেছেন তৃতীয় রাউন্ডে।
মেলবোর্নে নারী এককে মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডে জেং সাই সাইকে ৬-২, ৬-৪ সেটে হারান তৃতীয় বাছাই ওসাকা। শেষ ৩২ রাউন্ডের লড়াইয়ে তার প্রতিপক্ষ হবেন প্রথম রাউন্ডে ভেনাস উইলিয়ামসকে হারিয়ে দেওয়া যুক্তরাষ্ট্রের টিনএজার কোকো গাউফ।
এর আগে প্রথম রাউন্ডেও সরাসরি সেটের জয় পেয়েছিলেন ওসাকা। চেক প্রজাতন্ত্রের মারিয়ে বুজকোভাকে ৬-২, ৬-৪ গেমে হারিয়ে দিয়েছিলেন তিনি।
দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন সপ্তম বাছাই চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা। গত আসরের ফাইনালিস্ট ৭-৫, ৭-৫ গেমে হারিয়েছেন স্পেনের পলা বাদোসাকে।