অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শেষ আট নিশ্চিত হয়েছে বাংলাদেশ যুবদলের। গতকাল পাকিস্তান ৩৮ রানে জিম্বাবুয়েকে হারানোয় এই সুবিধা পেল বাংলাদেশ। একই সঙ্গে পাকিস্তানও শেষ আট নিশ্চিত করেছে। ম্যাচে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৯৪ রান করে পাকিস্তান। জবাবে জিম্বাবুয়ে ২৫৬ রানে গুটিয়ে যায়। সি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ জিতল পাকিস্তান। আর বাংলাদেশ ২ ম্যাচে দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আগামীকাল পচেফস্ট্রুমে গ্রুপের শেষ লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশের যুবারা। ইন্টারনেট।