৫৭ বছরের অপেক্ষার অবসান হলো বার্নলির। ১৯৬২ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে তাদের ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে হারাল দলটি। ঐতিহাসিক এই জয়ে বার্নলির পক্ষে গোল করেছেন ক্রিস উড ও জে রদ্রিগেজ।
ম্যাচে প্রাধান্য বিস্তার করে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডেই। কিন্তু কাঙ্ক্ষিত গোল তারা আদায় করতে পারেনি। বরং ৩৯ মিনিটে উড ও ৫৬ মিনিটে রদ্রিগেজ গোল করে স্তব্ধ করে দেন ওল্ড ট্রাফোর্ডকে।
এই হারে রেড ৩৪ পয়েন্ট নিয়ে রেড ডেভিলদের অবস্থান পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। বার্নলি ১৩ নম্বরে অবস্থান করছে ৩০ পয়েন্ট নিয়ে। অবনমন শঙ্কা থেকে কিছুটা নির্ভার এখন দলটি।
১ ফেব্রুয়ারি ওলভসের বিপক্ষে খেলবে ইউনাইটেড। পরের দিন বার্নলি খেলবে আর্সেনালের বিপক্ষে।