যশোরে ভ্যান চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

যশোরের অভয়নগরে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

শুক্রবার ভোরে অভয়নগর উপজেলার শুভরাড়া মাঠপাড়ায় এই গণপিটুনির ঘটনা ঘটে।

নিহত ইলয়াস শেখ শুভরাড়া গ্রামের হাকিম শেখের ছেলে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, শুক্রবার ভোর ৪টার দিকে অভয়নগর থানার শুভরাড়া মাঠপাড়ায় হাজী আছাদ ভুইয়ার বাড়ির সামনে ভ্যান চোর সন্দেহে ইলিয়াস শেখকে এলাকাবাসী গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই ইলিয়াসের মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।