চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন শুলকবহর এলাকার একটি বস্তি আগুনে পুড়ে গেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে শুলকবহরের পুরাতন ওয়াপদা সংলগ্ন ডেন্টাল মেডিকেলের পাশে ডেকোরেশন গলির বাবু কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
স্থানীয়রা জানান, দুই থেকে আড়াইশ কাঁচা ঘর রয়েছে ডেকোরেশন গলির বাবু কলোনিতে। নিম্ন আয়ের মানুষ এক কক্ষের এসব বাসায় ভাড়া থাকেন। দেড় ঘণ্টার আগুনে কলোনির বেশিরভাগ ঘর পুড়ে গেছে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের ১২টি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় বেলা সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এখন সেখানে ডাম্পিংয়ের কাজ চলছে।
কীভাবে আগুনের সূত্রপাত হল, তা এখনো জানা যায়নি। বাবু কলোনির যে কোনো ঘর থেকে আগুন লেগে থাকতে পারে’ জানান তিনি।