ভোটকেন্দ্রের গোপন কক্ষে কেউ অনিয়মের চেষ্টা করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘অনিয়ম করলে সোজা জেলখানায় ঢোকাব।’ গতকাল শুক্রবার রাজধানীর উত্তরায় ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় এসব কথা বলেন তিনি।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে রফিকুল ইসলাম বলেন, ‘প্রিসাইডিং অফিসার ও সহকারী প্রিসাইডিং অফিসাররা অনিয়ম বা ভুল করলে এর দায় নির্বাচন কমিশনের ওপর পড়ে। একসঙ্গে বেশি সাংবাদিক কেন্দ্রে ঢুকতে দেবেন না, সাংবাদিকদের বুঝিয়ে বলবেন, বুঝিয়ে না বললে তারা নিউজ করবে কেন্দ্রে প্রবেশে বাধা দিচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ফল তৈরির সময় সকল প্রার্থীর একজন করে উপস্থিত রাখবেন এবং তাদের স্বাক্ষর রাখবেন। কোনো প্রিসাইডিং অফিসার বা সহকারী প্রিসাইডিং অফিসার অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেবে কমিশন।’ ইভিএমে (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ভোটগ্রহণ প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, ‘সবকিছু সবার কাছে গ্রহণযোগ্য হবে না।