ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৯ নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. শহীদুল ইসলাম বাবুল ১১ টি ভোটকেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ দাবি করে কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাড়ানোর আবেদন করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভোট কেন্দ্রের সামনে নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় তিনি এ আবেদন করেছেন।
শনিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বরাবর বাবুলের আবেদন পত্রটি পাঠানো হয়। দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তার আব্দুল বাতেনের কাছেও আবেদনের একটি অনুলিপি দেয়া হয়েছে।
আবেদনে বলা হয়, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাহাঙ্গীর আলম বাবুল ভোট কেন্দ্রের কাছে নির্বাচনী ক্যাম্প স্থাপন করায় ভোটের দিন ভোটদানের পরিবেশে বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। তাই ভোট প্রদানের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার প্রয়োজন।
উল্লেখিত অতি গুরুতর ঝুঁকিপূর্ণ কেন্দ্র সমূহ
১. ৪৯৬ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা-১, (২য় তলা) ফোরকানিয়া মাদ্রাসা ৫৫ ইসলামবাগ, লালবাগ ঢাকা (পুরুষ ভোট কেন্দ্র-১) ২। ৪৯৭ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা-২, (৩য় তলা) ফোরকানিয়া মাদ্রাসা ৫৫ ইসলামবাগ, লালবাগ ঢাকা (পুরুষ ভোট কেন্দ্র-২)। ৩।৪৯৮ জামিয়া ইসলামিয়া ইসলামবাগ মাদ্রাসা-৩, (৪র্থ তলা) ফোরকানিয়া মাদ্রাসা ৫৫ ইসলামবাগ, লালবাগ ঢাকা (পুরুষ ভোট কেন্দ্র-৩) ৪। ৪৯৯ ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়-১, পশ্চিম ইসলামবাগ, লালবাগ (২য় তলা) মহিলা ভোট কেন্দ্র-১ ৫। ৫০০ ইসলামবাগ আশরাফ আলী উচ্চ বিদ্যালয়-২, পশ্চিম ইসলামবাগ, লালবাগ (৩য় তলা) মহিলা ভোট কেন্দ্র-২ ৬। ৫০১ হারুনুর রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (মহিলা ভোট কেন্দ্র-৩) ৭। ৫০২ ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-১, (নিচতলা ও ২য় তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (পুরুষ ভোট কেন্দ্র-১) ৮। ৫০৩ ইসলামবাগ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ-২, (৩য় ও ৪র্থ তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা । (পুরুষ ভোট কেন্দ্র-২) ৯। ৫০৪ হাজী ইব্রাহিম আলী সরঃ প্রাঃ বিদ্যালয়-১, (৪র্থ তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (পুরুষ ভোট কেন্দ্র ৩) ১০। ৫০৫ হাজী ইব্রাহিম আলী সরঃ প্রাঃ বিদ্যালয়-২, (নীচ তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা । (মহিলা ভোট কেন্দ্র ১) ১১। ৫০৬ হাজী ইব্রাহিম আলী সরঃ প্রাঃ বিদ্যালয়-৩, (২য় তলা ও ৩য় তলা) ইসলামবাগ, লালবাগ, ঢাকা। (মহিলা ভোট কেন্দ্র-২)।
এ বিষয়ে শহীদুল ইসলাম বাবুল দেশ রূপান্তরকে বলেন, এ বিষয়ে আমি নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানার ওসিকে অবহিত করেছি।