অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন রাফায়েল নাদাল।
শনিবার স্বদেশি পাবলো কারেনো বুস্তাকে সরাসরি সেটে হারান স্প্যানিশ তারকা নাদাল। ৬-১, ৬-২, ৬-৪ গেমে ম্যাচ নিজের করেন এই ৩৩ বছর বয়সী।
১৯টি গ্র্যান্ড স্লাম জয়ী নাদাল শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার নিক কিরগিয়সের বিপক্ষে খেলবেন। সেমিফাইনালে তার দেখা হতে পারে চতুর্থ বাছাই ড্যানিল মেদেভেদের সঙ্গে।
মেদভেদ ছাড়াও এদিন জিতেছেন জার্মানির আলেকজান্দার জেরেভ এবং স্ট্যান ওয়ারিঙ্কা ও অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম।
জয়ের পর নাদাল বলেন, ‘আমি প্রতিদিনই উন্নতি (খেলার) করছি, তাই খুশি। সার্ভে ভালো করছি।’