পদ্মশ্রী পাচ্ছেন করণ-কঙ্গনাসহ ৬ বলিউড তারকা

রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি পদ্মশ্রী সম্মাননা পেতে যাচ্ছেন বলিউড তারকা।

৭১তম প্রজাতন্ত্র দিবসে বিশেষ সম্মানিত হতে চলেছেন বলিউডের নামী পরিচালক করণ জোহর। এই সম্মানে আরও ভূষিত হবেন অভিনেত্রী একতা কাপুর, কঙ্গনা রনৌতসহ আরও ছয় বিশিষ্ট ব্যক্তিত্ব।

কেন্দ্রীয় মন্ত্রক থেকে শনিবার এই তথ্য জানানো হয়।

তালিকায় আরও রয়েছেন কণ্ঠশিল্পী সুরেশ ওয়াড়েকর, আদনান সামি। ছোটপর্দার প্রবীণ অভিনেত্রী সরিচা জোশী্ও সম্মানিত হবেন পদ্মশ্রীতে।

এই তালিকায় তাদের নাম রয়েছে জেনে তারকারা উচ্ছ্বসিত।

করণ জোহর টুইটারে লেখেন, আমি অনুপ্রাণিত এই বিশেষ সম্মানে। আরও নতুন কাজ করার উৎসাহ জোগাবে এই সম্মান। আবেগে, আনন্দে বাকরুদ্ধ। বাবা থাকলে খুব খুশি হতেন। আজ তার কথা বড় মনে পড়ছে।’

করণের পরিচালনায় একের পর এক ব্লক বাস্টার কাভি খুশি কাভি গাম, ‘মাই নেম ইজ খান’, ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ দর্শকদের মনোরঞ্জন করেছে। অগ্নিপথ, ‘হাসি তো ফাঁসি’, ‘ওয়েক আপ সিড’, ‘কাপুরস  অ্যান্ড সনস’, রাজির মতো সিনেমা প্রযোজনা করেছেন।

পদ্মশ্রী ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মাননা। শিল্পকলা, শিক্ষা, বাণিজ্য, সাহিত্য, বিজ্ঞান, খেলাধূলা, সমাজসেবা ও সরকারি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারত সরকার এই সম্মান প্রদান করেন। এই সম্মাননা সাধারণত ভারতের নাগরিকদেরই প্রদান করা হয়।