স্ত্রীর সহযোগিতায় নিজের নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাহেব আলী (৩৪) ও তার স্ত্রী মোছা. জেসমিন খাতুন(২৫)।
রবিবার র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার ঢাকা জেলার সাভার থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৮ সালে সন্তানকে দেখাশোনা করার জন্য তার ছোট বোনকে সিলেটে নিজেদের বাসায় নিয়ে আসে। সেখানে জেসমিন নিজের বোনকে ঘুমের ওষুধ খাইয়ে তার স্বামী সাহেব আলীকে ধর্ষণ করতে সহযোগিতা করত। ওই দম্পতি নির্যাতিতা শিশুটিকে প্রাণনাশেরও হুমকি দিত।
পরবর্তীতে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে তারা তাকে সাহেব-জেসমিনের বাসা থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ওই দম্পতি কৌশলে নির্যাতিতা শিশুটিকে ফের জিম্মি করার উদ্দেশে তার বড় ভাইয়ের শিশুকন্যাকে সিলেট থেকে অপহরণ করে ঢাকায় নিয়ে আসে। ওই শিশুটিকে উদ্ধার করতে নির্যাতিতার বড় ভাই, বোন এবং চাচাতো ভাই ঢাকায় আসে। কিন্তু অভিযুক্ত দম্পতি তাদের মারধর করে নিজেদের ভাড়া বাসার এক কক্ষে আটকে।
ভিকটিমের বড় ভাই সেখান থেকে কৌশলে পালিয়ে র্যাব-৪ এর দপ্তরে গিয়ে অভিযোগ জানায়। অভিযোগ পেয়ে র্যাব অপহৃতদের উদ্ধার ও অভিযুক্ত দম্পতিকে আটক করে।