কেরানীগঞ্জে গলায় ফাঁস দিয়ে নৈশপ্রহরীর আত্মহত্যা

দক্ষিণ কেরানীগঞ্জ থানার আগানগর ইনসাফ মার্কেটে গলায় ফাঁস দিয়ে নৈশপ্রহরী মো. রফিকুল শেখ (৫২) আত্মহত্যা করেছেন। তার গ্রামের বাড়ি নওগাঁর কুষারপাড়া এলাকায়।

মার্কেটের ইনচার্জ মো. শরীফ জানান, দু-এক দিনের মধ্যে ছুটিতে রফিকুলের বাড়ি যাওয়ার কথা ছিল। তোফাজ্জল নামে একজনকে সঙ্গে রেখে তিনি কাজ বুঝিয়ে দিচ্ছিলেন। শনিবার রাত ৩টার দিকে তোফাজ্জলকে সিগারেট আনতে পাঠিয়ে মার্কেটের নিচে নামাজের স্থানে ফ্যানের সঙ্গে মাফলার দিয়ে ফাঁস দেন রফিকুল।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।