আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বিবিসি জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর একটা ১০ মিনিটে রাজধানী কাবুলের দক্ষিণ-পশ্চিমে গজনি প্রদেশের দেহ ইয়াক জেলায় বিমানটি বিধ্বস্ত হয়।
স্থানীয় গণমাধ্যমকে প্রাদেশিক সরকারের এক মুখপাত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায়।
বিমানটিতে ৮৩ জন যাত্রী ছিল বলে ডেইলি মেইল জানিয়েছে।
শুরুতে বিমানটি আফগানিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা আরিয়ানা এয়ারলাইন্সের বলে জানানো হলেও পরবর্তীতে তা অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি প্রধান নির্বাহী মিরওয়াইস মির্যাকওয়াল।