শোকগাথা

বেশিরভাগ মানুষ কোবিকে অসাধারণ একজন খেলোয়াড় হিসেবে মনে রাখবে, যে সারা বিশ্বের বাস্কেটবল খেলোয়াড়দের অনুপ্রাণিত করেছিল। কিন্তু আমার কাছে সে অ্যাথলিটের আগে একজন মানুষ করিম আবদুল জব্বার, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি  আমার কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমি কোবিকে ভালোবাসি। আমার কাছে সে ছোট ভাইয়ের মতো। আমাদের মধ্যে প্রায়ই কথা হতো। তাকে খুব মিস করব। বাস্কেটবলে অন্যতম সেরা। কোবি ছিল খুবই ভালো একজন পিতা, যে তার পরিবারকে ভালোবাসত মাইকেল জর্ডান, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি

কোবি এবং আমি জীবন ও বাস্কেটবল নিয়ে অনেক কথা বলেছি। কোর্টে আমাদের মধ্যে অনেক কিছুতেই মিল ছিল। লেকার্সের বাস্কেটবল নিয়ে আমরা অনেক কথা বলতাম। আমি তাকে খুব মিস করব ম্যাজিক জনসন, যুক্তরাষ্ট্রের বাস্কেটবল কিংবদন্তি

বিশ্বের অন্যতম সেরা বাস্কেটবল তারকা ব্রায়ান্ট মাত্রই নিজের জীবনটা শুরু করেছিল। ও ওর পরিবারকে ভীষণ ভালোবাসত। ওর মিষ্টি মেয়ে জিয়ান্নিনার মৃত্যু মুহূর্তটাকে আরও কষ্টদায়ক করে তুলেছে ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট

কোর্টের কিংবদন্তি সবেমাত্র দ্বিতীয় ইনিংস শুধু করেছিল। মা-বাবা হিসেবে জিয়ান্নিনার মৃত্যুতে আমরা আরও বেশি ব্যথিত। মিশেল ও আমার তরফে ভেনেসা আর গোটা পরিবারের জন্য ভালোবাসা ও প্রার্থনা বারাক ওবামা, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট কোবি অনেকের কাছে অনুপ্রেরণাদায়ক ছিলেন। বাস্কেটবলের দুনিয়ায় শূন্যতা তৈরি হলো যা অনেক দিন থাকবে। তার আত্মা শান্তিতে থাকুক জেসি জ্যাকসন, যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী কোবি একজন সত্যিকারের কিংবদন্তি। বহু মানুষের কাছে অনুপ্রেরণা। তার পরিবার, বন্ধুবান্ধব এবং দুর্ঘটনায় মৃত সবার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ক্রিশ্চিয়ানো রোনালদো, ফুটবলার

আপনার সঙ্গে পরিচিত হতে পেরেছি, কিছু ভালো সময় কাটাতে পেরেছি, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয়। আপনি একজন ক্ষণজন্মা লিওনেল মেসি, ফুটবলার ক্রীড়াবিশ্বের জন্য ভীষণ দুঃখের একটি বিষয়, আমাদের জন্যও। কেবল বাস্কেটবল ভক্তদের জন্য নয়, খেলাটির জন্য তিনি যা কিছু করেছেন, সবকিছু মিলিয়েই এটা ভীষণ দুঃখজনক বিষয় নেইমার, ফুটবলার এটা এক অবিশ্বাস্য বাস্তবতা যে সে (কোবি) নেই টাইগার উডস, যুক্তরাষ্ট্রের কিংবদন্তি গলফার

কোবি আমার একজন ভালো পরামর্শদাতা এবং বন্ধু ছিলেন। আমার হৃদয় আজ এই খবরে শোকাহত। কোবি, তুমি ও তোমার মেয়ে আমাদের হৃদয়ে চিরজীবন বেঁচে থাকবে নোভাক জকোভিচ, সার্বিয়ান টেনিস তারকা যতই প্রতিভা থাকুক না কেন, সেরাদের সেরা হওয়ার জন্য চাই অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও দৃঢ়তা। কোবি ব্রায়ান্টের মতো কিংবদন্তিরা তাই কখনই হারিয়ে যান না। তারা নিজেদের কাজের মধ্য দিয়ে বেঁচে থাকেন লাখো মানুষের অনুপ্রেরণা হয়ে। তার অকাল মৃত্যুতে আমি প্রচন্ড শোকাহত। সেই সঙ্গে তার পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা এবং প্রার্থনা সাকিব আল হাসান, বাংলাদেশের ক্রিকেটার

খবরটা আমাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়েছে। কোর্টে এই জাদুকরের কত শৈলী দেখে আমি অভিভূত হয়েছি। ছোটবেলার সেই স্মৃতিগুলো আমার ঘিরে ধরছে। জীবন কত অনিশ্চিত। তার মেয়ে জিয়ান্নিনাও দুর্ঘটনায় নিহত হয়েছে। ওহ, কী হৃদয়বিদারক। তার মঙ্গল হোক। পরিবারের জন্য সমবেদনা বিরাট কোহলি, ভারতীয় ক্রিকেটার

বিশ্ব ক্রীড়াক্ষেত্রের সত্যিকার কিংবদন্তি। প্রিয় কোবি আর তার কন্যার আত্মা শান্তি লাভ করুক। এই চূড়ান্ত দুঃসময়ের শোক কাটিয়ে ওঠার শক্তি পাক তার পরিবার ভিভ রিচার্ডস, ক্যারিবীয় কিংবদন্তি আমি বাকরুদ্ধ। তার পরিবার, বন্ধু এবং সারা দুনিয়ায় ছড়িয়ে থাকা ভক্তদের জন্য আমার গভীর সমবেদনা শচিন টেন্ডুলকার, ভারতের কিংবদন্তি ক্রিকেটার অন্য সবার মতো আমিও ভয়ংকর খবরটা শুনে হতভম্ব, আহত এবং বিমূঢ়। গভীর বেদনার মুহূর্তে আমি তার পরিবার এবং শুভাকাক্সক্ষীদের প্রতি সমবেদনা জানাচ্ছি শেন ওয়ার্ন, কিংবদন্তি লেগস্পিনার

আজ আমরা এক কিংবদন্তিকে হারালাম শোয়েব আখতার, পাকিস্তানি ফাস্ট বোলার

কোবি ব্রায়ান্ট এবং তার মেয়ের মৃত্যু সংবাদ দারুণ বেদনাদায়ক। আমি তার পরিবার, বন্ধু এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সমর্থকদের সমবেদনা জানাই রবি শাস্ত্রী, ভারতের ক্রিকেট কোচ