বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন তারই এক নারী সহকর্মী।
দিব্যা কোটিয়ান নামে বলিউডের আরেক কোরিওগ্রাফারের দাবি, গণেশ আচার্য কাজের অছিলায় তাকে একাধিকবার ‘অশ্লীল ভিডিও’ দেখতে বাধ্য করেছেন। দেখতে না চাইলেও দিব্যাকে জোর করে দেখিয়েছেন।
দিব্যা জানান, ‘ভারতীয় ফিল্ম এবং টেলিভিশন কোরিওগ্রাফার অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই গণেশ তাকে হেনস্তা শুরু করেন।
ভিডিও দেখতে আপত্তি জানালে একাধিকবার গণেশের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। এরপর দিব্যার সদস্যপদ বাতিল করেন গণেশ।
গণেশের সঙ্গে তার সম্পর্ক খারাপ হওয়ায় অন্য কেউ দিব্যাকে কাজ দিতেও চাননি। অভিযোগনামায় এমনটাই দাবি করেছেন দিব্যা।