‘বন্দুকযুদ্ধে’ ১২ মামলার আসামি নিহত

নোয়াখালীর সেনবাগে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন ওরফে ইউসুফ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দবি, ইউসুফ ডাকাত সরদার ছিলেন। গত সোমবার রাত ৩টার দিকে উপজেলার বীরকোট এলাকায় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি উপজেলার জমিদারহাটে।

সেনবাগ থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও চার রাউন্ড এয়ারগানের তাজা কার্তুজ ও দুটি রামদা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সেনবাগ থানায় অস্ত্র আইনে ও পুলিশের ওপর হামলায় পৃথক মামলা হয়েছে।