আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বোমা ফেলার রেকর্ড

গত দশ বছরের ভেতর ২০১৯ সালে আফগানিস্তানের মাটিতে সবচেয়ে বেশি বোমা ফেলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন বিমান বাহিনীর প্রতিবেদন থেকে জানা গেছে, গেল বছর ট্রাম্পের দেশ আফগানিস্তানে ৭ হাজার ৪২৩টি বোমা মারে। ২০১৮ সালে এই সংখ্যা ছিল ৭ হাজার ৩৬২।

ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর আফগানিস্তানে আরও বেপরোয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। বারাক ওবামার আমলে ২০০৯ সালে বোমা পড়েছিল ৪ হাজার ১৪৭টি।

গত রবিবারও দেশটিতে সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিন শিশু ছিল।