পরনে ভারতীয় ক্রিকেটদলের জার্সি, হাতে ব্যাট, মাথায় টুপি। চোখে-মুখে আত্মবিশ্বাসী ফুটে উঠেছে। মিতালি রাজ হয়ে পর্দায় ধরা দেবেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।
সম্প্রতি ভারতের জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালির বায়োপিক ‘সাবাশ মিঠু’-তে তাপসীর লুক প্রকাশ্যে এসেছে।
রাহুল ঢোলাকিয়া পরিচালিত এই বায়োপিক মুক্তি পাওয়ার কথা আগামী বছরের প্রথম দিকে। ছবির জন্য খোদ মিতালির কাছ থেকেই ট্রেনিং নিয়েছেন তাপসী।
নায়িকা বলেন, ‘প্রিয় ক্রিকেটার কে, তার জবাবে কেউ নারী ক্রিকেটারদের কথা মাথাতেও আনেন না। মিতালির মতো স্কিপাররাই আসল গেমচেঞ্জার।’