ঢাকা ওয়াসার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি বাকী সম্পাদক সোবহান

ঢাকা ওয়াসা অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ২০২০-২৩ মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে মো. আব্দুল বাকী চৌধুরী ও দেওয়ান আবদুস ছোবহান। সহসভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. বজলুর রহমান।   

এ ছাড়া কোষাধ্যক্ষ পদে মো. আলিমুজ্জামান, নির্বাহী সদস্য পদে মো. মিজানুর রহমান, অমল চন্দ্র প্রামানিক, মো. আলতাফ হোসেন, মো. সলিমুজ্জামান ও মো. আলী আকবর মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর কাওরানবাজারের হোটেল সুপার স্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের ফল ঘোষণা করা জয় বুধবার সকালে।