পার্বতীপুর টেকনিক্যাল অ্যান্ড এগ্রিকালচার কলেজে চুরি সংঘটিত হয়েছে। কলেজের ১০টি কক্ষের তালা ভেঙে হার্ডডিস্ক, ডিভিডি, মোবাইল ফোন, টাকাসহ প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরেরা। গত বুধবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটেছে।
কলেজের অধ্যক্ষ জানান, গতকাল বৃহস্পতিবার সকালে পার্বতীপুর মডেল থানার পুলিশ কলেজের নৈশপ্রহরী আবদুল বারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
কলেজ সূত্রে জানা গেছে, অধ্যক্ষের অফিস কক্ষের জানালার গ্রিল, শিক্ষকদের বিশ্রামাগার ও কম্পিউটার কক্ষের তালা ভেঙে কাগজপত্র তছনছ করে চোররা। এ সময় তারা সিসি ক্যামেরার ডিভিআর, ল্যাপটপ, ট্যাব, একটি মোবাইল ফোন, দুটি টিভি, হার্ডডিস্ক ও কম্পিউটারের যন্ত্রাংশসহ, আলমারিতে রাখা ১০ হাজার ৫০০ টাকা নিয়ে যায়।
কলেজের অধ্যক্ষ কাজী কাহাফুল ওয়ারা সালামী চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।