হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাস্কেটবল কিংবদন্তি কোবি ব্রায়ান্টের দেহ শনাক্ত করা গেছে। আঙুলের ছাপ দেখে কোবির দেহ শনাক্ত করা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
গত রবিবার সকালে লস অ্যাঞ্জেলেসের পর্বতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছিল অভিশপ্ত হেলিকপ্টারটি। মোট ৯ জন যাত্রী ছিলেন। সবাই মারা যান। কোবি ছাড়াও ছিল তার ১৩ বছরের মেয়ে জিয়ান্না। পাইলট আরা জোবায়ান, বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি এবং সারা চেস্টারের দেহও শনাক্ত করা গেছে বলে জানানো হয়েছে। তবে তদন্তকারী দল এদিন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যে, কোবি ব্রায়ান্টদের নিয়ে ওড়া হেলিকপ্টারটিতে অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। দুর্ঘটনাপ্রবণ এলাকা সম্পর্কে সতর্ক করা যায়, এমন যন্ত্র ছিল না চপারটিতে। সেই কারণেই পাইলটকে সাবধান করা যায়নি যে, তারা পার্বত্য এলাকার খুব কাছে এসে পড়েছেন। মনে করা হচ্ছে, এই সতর্কীকরণ বার্তা পৌঁছানো গেলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। তদন্তকারীরা জানিয়েছেন, ২৩০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তকারী অফিসার জেনিফার হোমেন্ডি অভিযোগ করেছেন, তাদের সংস্থা ১৬ বছর আগে অত্যাধুনিক প্রযুক্তি ছাড়া হেলিকপ্টার ওড়ার অনুমতি না দেওয়ার কড়াকড়ি আনার পরামর্শ দিলেও তাদের কথা শোনা হয়নি। গভীর কুয়াশার মধ্যে কী করে ওড়ার অনুমতি পেল হেলিকপ্টারটি, তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।
তবে তদন্তকারী দল এদিন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যে, কোবি ব্রায়ান্টদের নিয়ে ওড়া হেলিকপ্টারটিতে অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। দুর্ঘটনাপ্রবণ এলাকা সম্পর্কে সতর্ক করা যায়, এমন যন্ত্র ছিল না চপারটিতে। সে কারণেই পাইলটকে সাবধান করা যায়নি যে, তারা পার্বত্য এলাকার খুব কাছে এসে পড়েছেন। মনে করা হচ্ছে, এই সতর্কীকরণ বার্তা পৌঁছানো গেলে হয়তো দুর্ঘটনা এড়ানো যেত। তদন্তকারীরা জানিয়েছেন, ২৩০০ ফুট উচ্চতায় থাকা অবস্থায় হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তদন্তকারী অফিসার জেনিফার হোমেন্ডি অভিযোগ করেছেন, তাদের সংস্থা ১৬ বছর আগে অত্যাধুনিক প্রযুক্তি ছাড়া হেলিকপ্টার ওড়ার অনুমতি না দেওয়ার কড়াকড়ি আনার পরামর্শ দিলেও তাদের কথা শোনা হয়নি। গভীর কুয়াশার মধ্যে কী করে ওড়ার অনুমতি পেল হেলিকপ্টারটি, তা নিয়েও অনেক প্রশ্ন উঠেছে।
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত বাস্কেটবল মহাতারকা কোবি ব্রায়ান্টের দেহ শনাক্ত করা গেছে। দুর্ঘটনাস্থলে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে নিহতদের দেহ উদ্ধারকাজ চলছিল। আঙুলের ছাপ দেখে কোবির দেহ শনাক্ত করা হয়েছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
লস অ্যাঞ্জেলেসের পর্বতে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছিল অভিশপ্ত হেলিকপ্টারটি। মোট ৯ জন যাত্রী ছিলেন। সবাই মারা যান। কোবি ছাড়াও ছিল তার ১৩ বছরের মেয়ে জিয়ান্না। পাইলট আরা জোবায়ান, বাস্কেটবল কোচ জন আলতোবেল্লি এবং সারা চেস্টারের দেহও শনাক্ত করা গেছে বলে জানানো হয়েছে।