বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের প্রথম প্রযোজনা ‘ছপাক’ ভালো ব্যবসা করেনি। মেঘনা গুলজারের পরিচালনায় এই ছবি অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের জীবনী নিয়ে। যার মুখ্য ভূমিকায় রয়েছেন দীপিকা। ট্রেলার প্রকাশের পর থেকেই ছবিটিকে ঘিরে উন্মাদনা ছিল যথেষ্ট।
সূত্রের খবর, মুক্তির আগে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের হামলার শিকার শিক্ষার্থীদের সমর্থন জানানোয় তার ছবি ভালো ব্যবসা করতে পারেনি। সবাই বিশ্ববিদ্যালয়ে তার উপস্থিতিকে প্রচারের চমক মনে করে ব্যান করে তার ছবি।
একই দিনে তানাজি রিলিজ করে ২০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেললেও ছপাক-এর আয় মাত্র ৩৭ কোটি। সবাই যখন এই ব্যর্থতার জন্য আঙুল তুলেছেন অভিনেত্রীর দিকে তখনই মুখ খুললেন দীপিকা। কড়া জবাব দিয়ে মুখ বন্ধ করলেন নেটিজেনদের।
সমালোচক নেটিজেনদের উদ্দেশ্যে অভিনেত্রীর জবাব, ‘(আইএমডিবি) কম দেওয়ায় আমার ছবি হয়তো লোকসানের মুখ দেখেছে। কিন্তু আমার মানসিকতা তাই বলে বদলায়নি।’
নতুন ছবি ভালো ব্যবসা না করলেও দীপিকা ভেঙে পড়েননি। খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে কবীর খানের আগামী ছবি ‘৮৩। যেখানে বাস্তবের মতো পর্দাতেও জুটি রণবীর সিং-দীপিকা পাডুকোন।