ঢাকা উত্তরে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের প্রধান নির্বাচনী এজেন্ট ও বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের গাড়ি লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার বেলা ১২টার দিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আওতাধীন ১৬নং ওয়ার্ডের ইব্রাহিমপুরে এ ঘটনা ঘটে।
বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে তিনি বলেন, আলাল ইব্রাহিমপুরে মণিপুর হাইস্কুল অ্যান্ড কলেজ শাখা-২ ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তার গাড়ি লক্ষ্য করে ৫টি ককটেল নিক্ষেপ করা হয়। ককটেলগুলো গাড়িতে আঘাত করেনি। আলালের কোনো ক্ষতি হয়নি।
ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শনিবার সকাল ৮টা থেকে শুরু হয় হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এবার ঢাকার দুই সিটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। যদিও ইভিএমে ভোটগ্রহণ নিয়ে বিএনপির আপত্তি ছিল।
কিছু কেন্দ্রে বিএনপির এজেন্টকে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। কয়েকটি কেন্দ্রে কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে।